| কবিতা | গন্তব্য পরিবর্তন |
| কবি | মিয়াজান কবির |
| সময় | নভেম্বর -২০১৯ |
| লিখার স্থান | সিঙ্গাইর, মানিকগঞ্জ। |
খুজিয়া পাওয়া না পাওয়া,
দেখিয়া না দেখিবার সদৃশ সার্থক।
প্রকৃত গান গাহিবার কালে,
অলীক কল্পনা করিয়াছি বিনাশ।
অদ্রির স্বপ্ন ঝড়ে পড়িয়াছে,
প্রস্তর ও তাহারই অপেক্ষায়।
ক্ষয়কাশে প্রান স্পর্শ পায়,
ভালবাসার ঠিকানায়।
কখন আসিয়াছি বা যাইব,
দেখিয়াছি কি তা নিশ্চয়?
অগ্নিতপ্ত জল দ্বীপ,
নিশিতে প্রশান্তি বিরাজমান।
চাহিয়া পাওয়া স্বস্তি!
দূরে ঠেলে দিয়াছি আর দূরে চলে গিয়াছে।
ভাবিয়া ভাবিয়া কাল পার করিয়াছি,
অন্যত্রে সব আলিঙ্গন।
ঝড়ো বাতাসের ভয়ানক সাগর,
গভীরতা মাপিয়াছি পণ্ডশ্রম।
তবুও সৌন্দর্যের জন্য হাহাকার।
