| কবিতা | জীবন্মৃত |
| কবি | মিঠুন পাল |
| সময় | ০৩ ফেব্রুয়ারি, ২০২০ইং |
কি ভেবেছিলে তুমি?
পালিয়ে যাবো জীবন থেকে?
প্রেমিকরা হারিয়ে যায় না, কবিদের মৃত্যু নেই।
কবি জেগে থাকে, শব্দের অক্ষরে ঝড় তোলে,
চষে বেড়ায় প্রেয়সীর তপ্ত মরুর বুক,
আকাশে বাতাসে ধ্বনি তুলে যায় ভালবাসার সুর।
বিভীষিকার সংকটে নতুন আশা জাগাতে বেঁচে থাকে,
স্লোগান তুলে তীব্র অন্ধকারে ডুবে থাকা পথিককে পথ খুঁজতে।