| কবিতা | বদ্ধ জানালা |
| কবি | মেহেরাব হাসান |
| সময় | ২০২০ এর মাঝামাঝি সময়ে |
| লিখার স্থান | ঢাকা |
কোন সে আগন্তুক এসে
স্বপ্নের পানে ডেকে
বিদায় নিল রাত্রির শেষে।
কোন সে সবুজ শায়িত অরণ্য
বুকে আগলে
শেষ করে দিল নরকে।
তোমাদের শীতল অশ্রুতে
ভেসে গেল কত
নরম লজ্জা মাখানো হাসি।
তোমাদের আদ্র আর্তনাদে
ভেঙে গিয়ে মেঘ
ডুবে গেল কত রবি শশী।