| কবিতা | প্রেমিকাহীন কবি |
| কবি | মেহেদী হাসান রানা |
| সময় | ২৬ জুলাই ২০২১,মধ্যরাত। |
| উৎসর্গ | প্রেমিকাহীন কবিদের |
| লিখার স্থান | রেডিও কলোনি, সাভার। |
প্রেমিকাহীন কোনো কবির বেঁচে থাকার অধিকার নেই।
প্রেমিকা হীন কবির লেখা কবিতার কোনো মূল্য নেই
প্রেমিকা হীন কবিরা মাকাল ফল, জল ছাড়া কূয়া, আগুন ছাড়া ধোঁয়া যেমন ছায়াকে যায় না ছোঁয়া।
প্রেমিকা হীন কবি ব্যর্থ,ব্যর্থ তার কবিতা মিছে তার যৌবন যেমন গাছপালা ছাড়া বন, কিপ্টের ধন, পাষাণ জল্লাদের মন, অন্ধের চোখ, ক্যান্সারে আক্রান্ত রোগীর বেঁচে থাকার সুযোগ।
যে কবির প্রেমিকা নেই সে কবি হওয়ার যোগ্য নয়
তার কবিতার কোনো অর্থ নেই,
কে পড়বে তার কবিতা আর কার জন্য এই মিথ্যে শব্দের কারুকাজ ইত্যাদি ইত্যাদি।
প্রেমহীন মনে কবিতার জন্ম হতে পারে না
প্রেমিকাহীন কবির মন রুক্ষ মরু যেখানে ফুলের গাছ স্বপ্নেও কল্পনা করা যায় না,
প্রেমিকাহীন কবির মুখে প্রেমের কথা শুনা পাপ।
আসুন আমরা প্রেমিকাহীন কবিদের মৃত্যুর হাতে তুলে দেই,ওদের বেঁচে থাকার অধিকার নেই।