বাংলা কবিতা, শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ কবিতা, কবি মারজুক রাসেল | কবিতা অঞ্চল
কবিতা শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ
কবি মারজুক রাসেল
কাব্যগ্রন্থ দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
4.2/5 - (26 votes)

হাতকে তালাক। যেখানে বিদ্যুৎ গেলে যাই
বৃষ্টি এলে ঠিক তার কাছাকাছি—
তারপর যদি বন্ধু কাঁচাতে লবণ ওরা,
সংসারেও দামি সব ধনবাদী সাপ—
বিক্রি, চলো সাঁকোর ওপারে বিক্রিহীনতার হাটে।
ফল—
যার কিছু ঝুঁকে-পড়া গাছ বেঁচে থাকে,
ছেলেটি ছায়ায় বসে ছেঁড়া-পাতা আঁকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted