বাংলা কবিতা, লুলাবাই কবিতা, কবি মার্সেলিন কুইয়া | কবিতা অঞ্চল
কবিতা লুলাবাই
কবি মার্সেলিন কুইয়া
কাব্যগ্রন্থ তোমার ওষ্ঠে জমে থাকা ক্যাফেইন বাড়িয়ে দিচ্ছে ইনসোমনিয়া
উৎসর্গ অনু
লিখার স্থান সুভেনীর
Review This Poem

আলফা.

আহহ!!!

তোমার পিঠে জমে আছে দু ফোঁটা বাসন্তী অশ্রু;

স্তনবৃন্তে কাঁঠালচাঁপা ফুল।

তোমার ওষ্ঠে ভিসুভিয়াস এর উষ্ণতা ;

    আমায় উত্তপ্ত করে;

আমায় পবিত্র করে।

অনু,

 আশ্রয় দাও!!!

বিটা.

আহ,

থামো!!!

স্পর্শ কোরোনা…..

হাত দাও; স্পর্শ কোরোনা।

খাবলে খাও; স্পর্শ কোরোনা।

স্পর্শ কোরোনা; স্পর্শ কোরোনা।

গামা.

আমার স্পর্শে শ্বাস বন্ধ হয়, তোমার?

অথচ,

বুকের ঠিক বামদিকে আমি রোপণ করেছিলাম বীজ!!!

তারা গাছ হয়নি বুঝি এখনো?

সালোকসংশ্লেষণ শেখেনি!!!

বলদ গাছ!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted