বাংলা কবিতা, গোলাপী জামা কবিতা, কবি মার্সেলিন কুইয়া | কবিতা অঞ্চল
কবিতা গোলাপী জামা
কবি মার্সেলিন কুইয়া
সময় জ্যৈষ্ঠ, ১৪২৭
Review This Poem

তোমার বারান্দায় কি তোমার গোলাপী জামা ঝোলে অহনো?
ওড়ে? গাঙচিলের লাহান!!!
ক্লিপ লাগাইতে পারো না?
কোনদিন উইড়্যা যায় আসমানে…

তোমার গোলাপী জামা নাকি ফ্রক!!!
থ্রী পিস কি তয়; সালোয়ার-কামিজ?
আর যাই হোক, শাড়ী না।
আমি শাড়ী চিনি।

তোমার সাথে হয় নাই দেহা এক যুগ;
বারান্দার নিচেও যাইনা কতো কতো বৎসর!

গোলাপী জামা দেহি রোজ ;
রাস্তায় দশে ছয়টা-
তোমারেই দেহিনা!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted