বাংলা কবিতা, প্রতিষ্ঠানবিরোধিতা কবিতা, কবি মলয় রায়চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা প্রতিষ্ঠানবিরোধিতা
কবি মলয় রায়চৌধুরী
সময় জুন, ২০২০
উৎসর্গ কৃষ্ণগোপাল মল্লিক
লিখার স্থান ভারত
4/5 - (1 vote)

উত্তর কোরিয়ায় গিয়ে চুপি-চুপি কবিতা লিখতে ইচ্ছে করে
লিখি, “তুই অমন মোটা হলি কেমন করে ?”
অন্য সবাই তো রোগা টিঙটিঙে
চিনে গিয়ে রাস্তায় বসে কবিতা লিখতে ইচ্ছে করে
লিখি, “তোদের চেয়ারম্যানও কি বাদুড় খায়?”
কিউবায় গিয়ে শুঁড়িখানা্য় বসে কবিতা লিখতে ইচ্ছে করে
লিখি, “চে গ্বেভারার হাত দুটো তোরা কোথায় লুকিয়ে রেখেছিস?
রাশিয়ায় গিয়ে পুতিনের টেকো মাথা নিয়ে কবিতা লিখতে ইচ্ছে করে।
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছি
যা ইচ্ছে করে তাকে কবিতায় পালটে ফেলতে পারি
কারোর ভাল্লাগুক বা না লাগুক কুছ পরোয়া নেই

guest
0 Comments
Newest
Oldest Most Voted