বাংলা কবিতা, পুরোনো শহরের স্মৃতি কবিতা, কবি কাজী জুবেরী মোস্তাক | কবিতা অঞ্চল
কবিতা পুরোনো শহরের স্মৃতি
কবি কাজী জুবেরী মোস্তাক
লিখার স্থান নাটোর, রাজশাহী, বাংলাদেশ

একদিন আমিও ছিলাম তোমার পুরোনো শহরে
আমারও বসতভিটা ছিলো তোমার পুরোনো সে শহর জুড়ে ৷

ভালোবাসাময় এক যৌথ খামার ছিলো সেখানে ,
দুয়ার ছিলো ; ছিলো জানালা ভরা প্রিয় আকাশ আর তুমি ছিলে ৷

আমার অপেক্ষাতেই বন্দী থাকতে ভেতর দুয়ারে
কখন ফিরবো আর কড়া নাড়বো খামারের সেই বন্ধ দুয়ারে জোড়ে ৷

আজও স্বপ্ন দেখার স্বপ্নেরা আছে তোমার শহরে ,
শূন্যতা আর হতাশার যৌথ গ্রহণ চলছেই আজও আমার শহর জুড়ে ৷

যে শহরে একদিন ছিলো ভালোবাসার মাদকতা
সে শহর আজকে ভালোবাসাহীন ; আছে শূন্যতা আর ব্যার্থতা ৷

তোমার শহরে আজ জানালা ভরা প্রিয় আকাশ ,
আর আমার শহরে আজও পাওয়া না পাওয়ার যন্ত্রনার বসবাস ৷

তোমার শহরে তুমি তোমার মতো ভালো থেকো ,
আমিও ভালো থাকার অভিনয়টা আমার মতো শিখে নেবো ৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments