কবিতা কথা বলে
কবি কাজী হৃদয়
সময় ২৫ জানুয়ারি ২০২০
উৎসর্গ কবি, কবিতা ও কবিতার মানুষজন
লিখার স্থান বরুড়া, কুমিল্লা
সম্পৃক্ততা কবি, কবিতা
Review This Poem

কবি কথা বলে কবিতার,

ছবি কথা বলে ছবিটার,
গল্প কথা বলে গল্পটার,
স্বপ্ন কথা বলে স্বপ্নের।

কবিতা ছুটে আসে কবির কাছে,
লিখিয়া নিয়ে যায় কবিতা।
ছবিটা ছুটে তার পটুয়ার দিকে,
আঁকিয়ে নিয়ে যায় ছবিটা।
গল্পটা আসে তার লেখকের কাছে,
বলে যায় তার গল্পটা।
স্বপ্ন এসে ধরা দেয় স্বাপ্নিকের কাছে,
একে যায় তার স্বপ্নটা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted