কবিতা ফিলিংস
কবি কামরান চৌধুরী
সময় ১০জুন,২০১৯
লিখার স্থান চট্টগ্রাম।
5/5 - (1 vote)

হঠাৎ আকাশে মেঘ করছিলো তখন
আমি উদাস কবি; চিলে কোঠায় দাঁড়িয়ে—
দু হাত বাড়িয়ে অপেক্ষায় আছি,
কবে এক পশলা বৃষ্টি নামবে?
আমার দালানের গা ঘেঁষে অন্য দালান
তখন হঠাৎ তোমার দালানে চোখ পরতেই
তুমি বারান্দায় দাঁড়িয়ে—তখন বৃষ্টি ছুঁবে;
ঠিক সেই মূহুর্তে আমি—
মনে হচ্ছিলো ঠিক সেই মূহুর্তে আমি—
তোমার জন্য তোমার’ই হয়ে গেলাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted