কবিতা ব্যাধি
কবি ইবরার আমিন
কাব্যগ্রন্থ সংসারপত্র
সময় ২০১৯
লিখার স্থান বিনোদপুর, রাজশাহী
সম্পৃক্ততা সমসাময়িক
Review This Poem

একটি নিঃশব্দ রাত, একজন আঠারো বছরের নারী,
ভয়ার্ত কালো রাত,ছদ্মবেশী দুজন প্রহরী!
একটি বোবা কান্না, পিশাচদের উল্লাস,
অবচেতন কিছু সময়, তারপর একটি লাশ !

একটি সকাল, কিছু সাংবাদিক, অনেক ভীড়
অনেক মানব বন্ধন, সমালোচনা, ফেইসবুক ঝড় !
একটি ধর্ষণ, আসামী নেই, গোলটেবিলে আলাপন,
বিচার চাই, ভুলে যাই, অন্য বিষয়ে মানব
বন্ধন !

একটি মেয়ে, একটি বাগান, আরেকটি লাশ,
একজন নারী, ওড়নায় টান,
গলায় ফাঁস !
উলঙ্গ মানবতা, বিষাক্ত মানুষ, ঘুমন্ত ক্ষমতা,
অমানুষ হাসে, মানুষ কাঁদে, এটাই বাস্তবতা !

guest
0 Comments
Newest
Oldest Most Voted