কবিতা টাকা
কবি ইবরার আমিন
সময় ২০২১
লিখার স্থান গ্রীস
সম্পৃক্ততা বাস্তবতা
Review This Poem

সাইকেল আরোহনের পরেই এগিয়ে এলেন পাহাড়!
তার গায়ে রোদের পরশ,
বুক ভর্তি কাঁটাদের হাঁটাচলা;
পানির চলাচল এখানে নিষিদ্ধ,
মাটি কেবল ঘাম গিলে খায়,
এক ফোটা ঘামের প্রচুর কদর এখানে!
এখানে কেবল একটি গাছ;
গাছের ছায়ায় বেঁচে আছে পিপড়ার ঘর।
সাইকেল কেবল দূরেই রেখে আসে,
পাহাড়ের আরেক নাম “বাবা”;
তিনি ছুটে বেড়াচ্ছেন শ্রমের পিছে,
আমরা তাকিয়ে আছি তার রোজগারে,
বাবা কান্না মেশান ঘামের জলে।
গাছকে নাম দিয়েছি ‘অর্থ’,
মাথার উপর দাঁড়িয়ে আছে বাবা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted