বাংলা কবিতা, ট্রেন কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
Review This Poem

কে জানতো? এখানেই এসে থেমে যাবে আমি সুদ্ধ পুরো ট্রেনটা। এই ঘুঁমারু-ভীমসিতলায়। একটা অজ পাড়া গায়। এখানেও যে কারো কারো ট্রেন এসে থেমে যায়। কে জানত?

অথচ, ধরে নিয়েছিলাম আমাদের সপ্নের স্টেশান
এক নিমেষে উড়িয়ে দেওয়া বিকেলের রোদ বুকে
দাড়িয়ে রবে কোন কোন গোধূলিতে।

পুরো প্লাটফর্ম জুড়ে। আউটার সিগন্যালে একটা হুইসেল পরবার সাথে সাথেই। অতর্কিতে সতর্ক হয়ে উঠবে প্লাটফর্মে জমে থাকা আগন্তুক উৎসুক মানুষেরা। ট্রেন এসে দাঁড়াতে দাঁড়াতে সাদা উর্দি পরা সুসজ্জিত গার্ড সুনিশ্চয়তায় সবুজ নিশানায় আমাদের জানাবেন উষ্ণ অভ্যর্থনা। একটা চৌদ্দ কি পনেরো বছর বয়সের লিকলিকে ছেলে হাঁকিয়ে বেড়াবে জানালায় জানালায়। আর তার নিশ্বাসে ভেসে চলা রক্ত এক ডালি বাদামের সাথে মিলে মিশে একাকার হয়ে ঠোঙায় ঠোঙায় হবে কারো
কারো আঙুলের ডগায় ভালোবাসার শব্দ। একটা বৃদ্ধ আর জবুথবু লোক এঁই ডিম ডিম বলে তেড়ে আসবে আমাদের দিকে। না তখন আর ডিম কেনার, কোন সময় নেই আমাদের। আমরা তখন ভয়ানক উগ্রতায়। ব্যাগ পত্র সামলে কেবল নেমে যাবার অপেক্ষায় করবো তাড়াহুড়ো।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments