কবিতা অভিমান
কবি ইমতিয়াজ আহমেদ ফয়সাল
কাব্যগ্রন্থ অভিমান
সময় ১১ এপ্রিল ২০২০
উৎসর্গ অভিমান ভালো কিন্তু অভিমান করে চলে যাওয়া ভালো নয় ভালো নয়
লিখার স্থান ফরীদপুর ঢাকা বাংলাদেশ
Review This Poem

যদি অভিমানের ঘুম ভেঙে যায়
যদি চোখ দুটি লাল হয়ে যায়
তবে ফিরে এসো।

যদি পিছু টানে মন
যদি কিছু কথা বলা বাকি থেকে যায়
তুমি ফিরে এসো,

তুমি ফিরে এসো অনিয়ম করেও যদি হয়,
শুধু জেনে রেখো যাকে ছাড়া ভালো থাকবে না,
বেঁচে থাকা অনেক কঠিন মনে হবে
সে যদি অন্য কারো হয়।

ভেঙে ফেলো সেই দেয়াল
যে দেয়াল তোমার চোখে অশ্রু ঝরায়
যেখানে পরে আছে মন থাকতে আজীবন
তুমি ফিরে এসো সেই আপন ঠিকানায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted