| কবিতা | শিক্ষিত বাঙালী |
| কবি | ফয়সাল আহমেদ |
| সময় | ২৩ এপ্রিল, ২০২০ |
| লিখার স্থান | সাভার, ঢাকা |
এরপর!
এরপর আমি কবিতা হয়ে ছড়িয়ে পরবো সবার মাঝে,
একরকম নয়, হয়তো সবার থেকে ভিন্ন সাজে।
হারিয়ে যাবো জীবনানন্দের সেই শঙ্খচিলের ভীড়ে,
ফিরবোনা আর মিথ্যে মায়ার এ দুনিয়ার তীরে।
হারাবো আমি সেই কালজয়ী কবিতার পাঠে,
জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠে।
আমি জয় করবো এই পৃথিবী কাল না হয় আজি,
ফিরেনি আর ফররুখের সেই সাত সাগরের মাঝি।
দেখেছি আমি এ শহরে গরিবের আর্তনাদ আর অপেক্ষা আহারের,
বিভূতিভূষণ দিয়েছিলো খোজ এক চাঁদের পাহাড়ের।
এখনো আছে মানিকের সেই পদ্মা নদীর মাঝি,
এ জ্ঞানী শহর জানে না তা, ব্যস্ত তারা ফুটাচ্ছে বাজি।
রবীঠাকুর জন্ম দিয়েছিলো এক নতুন অধ্যায়,
তবু এ জাতি কেনো মরছে ক্ষুধার যন্ত্রণায়।
এখনো বহু মানুষ চিৎকার করে ভেদিয়া আকাশ বাতাস,
মাতাল হয়ে শরৎচন্দ্র লেখিয়াছিলো দেবদাস।
দুনিয়া এখন ভ্যাপসা গরম,নেই বাতাস আর তাজা,
আজও কেও পেলোনা খুজে সমরেশের আট কুঠুরি নয় দরজা।
মানুষ আজ অবুঝ বড়, শুধুই ঝগড়ায় লিপ্ত হয়,
নজরুল বলেছিলো মানো মানবধর্ম, গর্জে উঠো দেশের যদি হয় ক্ষয়।
বায়ান্নতে কত কোল হয়েছে খালি, প্রাণ গিয়েছে মেলা,
অথচ এই বাঙলায় সর্বদাই হচ্ছে রক্তে মাখানো অক্ষরের অবহেলা।
