তোমারে না পাওয়াতেই বোধহয় বড্ড বেশি সুন্দর তুমি,
পেয়ে গেলে হয়তো অযত্নেই ধুলো জমতো আমাদের গল্পে।
মানুষ যেমন প্রিয় জিনিসটা হাতের নাগালে পেলে—
খুব চেনা ভেবে অবহেলায় দূরে ঠেলে দেয়,
হয়তো আমিও অজান্তেই তাই করতাম।
একবার তোমারে পেয়ে গেলে আমার পৃথিবীতে—
‘না পাওয়া’ বলে আর কোনো হাহাকার থাকতো না।
আর সেই পূর্ণতার মাঝেই লুকিয়ে থাকতো এক চরম শূন্যতা,
তোমারে হারানোর এক অদ্ভুত, বিষাক্ত ভয়!
প্রতিটা রাত কাটতো এই আশঙ্কায়—
যদি কাল সকালে ঘুম ভেঙে দেখি তুমি আর আমার নও?
তার চেয়ে বরং এই বেশ ভালো আছে,
তুমি আমার অপূর্ণতার পাতায় অমলিন হয়ে আছো।
তোমারে না পেয়ে আমি একদিক দিয়ে জিতেই গেছি,
অন্তত তোমারে হারানোর কোনো ভয় আমার নেই।
তুমি আমার সেই সুন্দর কবিতা—
যা কোনোদিন শেষ হবে না, যা কোনোদিন হারাবে না।
2026-03-16