| কবিতা | আড়াল |
| কবি | ইতিমং মারমা |
| কাব্যগ্রন্থ | কালান্তর ব্যাধি |
| সময় | ০২, অক্টোবর, ২০২৫ |
| লিখার স্থান | থানচি, বান্দরবান |
অনন্তকাল আবছায়া হয়ে,
বেড়াবো না এই নীলাম্বরে।
একদিন বৃষ্টি হয়ে নেমে
আদিত্যের সাথে না হয়
দেখা করিয়ে দেবো।
তব না হয় –
অদ্রির সব অবসাদ
স্রোতস্বিনী হয়ে মুছে দিও।