বাংলা কবিতা, মৃত্যু'র মৃত্যু লিখেছি কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন | কবিতা অঞ্চল
কবিতা মৃত্যু’র মৃত্যু লিখেছি
কবি ইমদাদ হাসান ইয়ামিন
সময় ১০ ই সেপ্টেম্বর ২০২০, মধ্যরাত্র
লিখার স্থান মোহাম্মদপুর,ঢাকা

তোমার নামে মৃত্যু লিখেছি, মৃত্যু
সহস্র শব্দকোষের মৃত্যু, আঠারো বছর বয়সে'র মৃত্যু,
অভ্রনীল'র মৃদুলা মেঘের মৃত্যু, বসন্তবৌরি প্রভাতের মৃত্যু,
শরৎশশী কাশফুলে'র সাদার মৃত্যু, কবিতায় কবি-র মৃত্যু,
অক্ষরবিন্যাস, ছন্দবিন্যাস'র মৃত্যু, সুবিন্যস্ত তোমাতে তোমার মৃত্যু লিখেছি, মৃত্যু।

ঘুমাব ব'লে চক্ষু মেলেনি বাইশ বসন্তবৌরি!
মৃত্যুপরোয়ানা জারি করে ক্লান্ত প্রাণ চায় মৃত্যু সাধ,
মৃত্যুর কি মৃত্যু হয় ?
ভয় পায় মৃত্তিকা, ভয় পায় অভ্রচ্ছায়া
সরলতা গাঁ লুটায় মৃত্যুর পায়।।
তবুও, কি মৃত্যুর মৃত্যু হয় ?
মৃত্যুরণ্যে মৃত্যু দেবতার পূজার্চনা'য় মৃত্যু আবশ্যক, পূজারী
শরৎ পানে প্রেমিকারা প্রেম উড়ায়, খুঁজে-ফিরে পায় একবিংশ শতাব্দীর প্রেমিকের অপেক্ষিত প্রাণ।
ফিরে দেখা কবিতা'র উত্তরসূরী কারাদণ্ডে বাঁধে মৃত্যুর গান,
প্রাণ ফেঁপে উঠছে কবিতা বলবে নষ্ট মাউথপিসের দন্ডে,
মৃত্যু লিখবে উত্তরাধিকার সূত্রে, ভন্ডুল শ্রোতা-পাঠকের রায়ে!
তবুও, কি মৃত্যুর মৃত্যু হয়?
জন্মান্ধ চক্ষুপেয় ভুল অন্ধকারঃ
গুটিশুটি মেরে ঘুমায় পারস্পরিক সম্পর্ক,
মৃত্যু জানাই নমস্কারঃ
ব্যস্তানুপাতিক সম্পর্কে মৃত্যু আবশ্যক,
সাপ্তাহিক বিকেলে মৃত্যু আবশ্যক,
প্রেমিকার সতীত্ব আত্মসাৎ-এ মৃত্যু আবশ্যক,
অসুর নৃত্যগীত দেখিতে চক্ষু'র মৃত্যু আবশ্যক,
ভয়ার্ত স্বরের কবিতায় কবি-র মৃত্যু আবশ্যক,
মৃত্যু সজ্জায় সজ্জিত ক্ষুধার্ত মানবতা'র মৃত্যু আবশ্যক!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments