বাংলা কবিতা, একটি অসমাপ্ত বসন্ত কবিতা, কবি দিপংকর রায় | কবিতা অঞ্চল
কবিতা একটি অসমাপ্ত বসন্ত
কবি দিপংকর রায়
সময় ১০ জুলাই, ২০২০ইং
লিখার স্থান সুনামগঞ্জ
কবিতার বিষয় বিরহ
3.5/5 - (6 votes)

একটি বসন্ত এসেছিলো আমার দুয়ারে
কড়া নেড়েছিলো খুব জোরে,
রংহীন এই আমাকে
হয়তো সাজাতে চেয়েছিল খুব করে।
সঙ্গ নিরোধের এই সময়ে
সে দরজার ওপাশে
মুখোমুখি হইনি তার
তাকেই প্রচন্ড ভালবেসে।।

সময়টা এখন ক্রান্তিকালীন
তা শুধু মানবজাতির,
ও বসন্ত এবার যে তুমি
একান্তই প্রকৃতির।
মানুষে মানুষে দূরত্ব
মাত্র তো হলো কিছুদিন,
তোমার সাথে আমি যে
আজন্মই সঙ্গহীন।।

রাত-বিরেতে, ঘর কোনাতে
একলা যে ভারী লাগে,
এই একাকীত্বের প্রিয় রোগটাই
নিয়েছি আমার ভাগে।
বসন্ত তুমি ফিরে যাও
আমার আঙিনা মুক্ত করে,
আমি বদ্ধ ঘরেই আছি ভালো
তীব্র অন্ধকারে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted