কবিতা আহবান
কবি দিপংকর রায়
সময় ১৭ জুন, ২০২১ইং।
লিখার স্থান সুনামগঞ্জ
4/5 - (3 votes)

যদি হঠাৎ কখনো
তোমার কান্না কান্না লাগে,
পুড়ে যায় বুকের পাজর
অসহ্য বিরহের তাপে।
ধুলো জমা প্রেমের স্মৃতি
হঠাৎই পড়লে মনে,
অপ্রয়োজনীয় এই আমি
যদি ভুলে এসে পড়ি স্মরণে।
তখন মুছে ফেলে চোখের জল
চিরচেনা পথ ধরে,
নির্দ্বিধায় চলে এসো তুমি
আমার একলা শূন্য ঘরে।।

যদি বিষন্নতার কালোছায়া
তোমায় টেনে নেয় তার দলে,
হাঁসফাঁসিয়ে মরো তুমি
যাপিত ব্যস্ততার যাতা কলে।
ভুলো না কিন্তু সে সময়
পড়ে গিয়ে অন্ধ ঘোরে,
বিছানোই আছে কৃষ্ণচূড়া
আমার ছোট্ট শহরে।।

যদি একলা হও কভু
হাজার প্রিয়জনদের মাঝে,
সারি সারি ব্যথা জমে
তোমার রঙিন উৎসবেরই সাঁঝে।
মনে রেখো কেবল এই
চাইলেই পারো আসতে ফিরে,
আমিও যে তীব্র কষ্ট সয়ে
আছি প্রবল অপেক্ষা করে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted