| কবিতা | আম গাছকে আম্মা বলি |
| কবি | দালান জাহান |
| সময় | ২৫.০৮.২১ |
| উৎসর্গ | বাবা এবং মা'কে |
| লিখার স্থান | সেন্ট্রাল আফ্রিকা |
| সম্পৃক্ততা | অসুস্থ বাবা-মায়ের জন্য দু'পঙক্তি |
| কবিতার বিষয় | জীবনমুখী |
ঘরের সামনে আম গাছ
গুঁড়িতে পচনধরে ভেঙে পড়েছে
উঠোনে দাঁড়ানো কাঁঠাল গাছটির উপর।
রাত গভীর হলে স্পষ্ট হয় তাদের কান্না।
আমরা আম গাছটিকে আম্মা বলি
কাঁঠাল গাছটিকে বলি আব্বা।