কবিতা সে’দিনের কথা (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১২ মে, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় প্রকৃতি, বিরহ, রূপক
Review This Poem

সে’দিন আসবে বলে গোধূলির আগে
ছিলেম ব্যাকুলে বসে চুপিসারে বকুলের ছায়,
সেই যে শালিক এসে
বলেছিলো অবশেষে
ফিরে গেছো তুমি নাকি মাঝ পথ থেকে
ভীষণ সুদূরে চলা কোন এক বকের মায়ায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted