কবিতা সকলে মানুষ
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৫ জুলাই, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

করো না জাতের ভেদ আড়ে রেখে হুঁশ,
বিধাতার দাস মোরা নমনে মানুষ।
একই মাটি দিয়ে গড়া সকলের তনু,
লহুর ধারাও বয় অভেদের অনু।

যতোই ভাবো না কেন নিজেরে অতুল,
যেতে হবে সেই পথে নেই কোন ভুল।
মান আর হুঁশ যদি জনমের সার,
মাঝে কেন জেগে রবে বাঁধার পাহাড়!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted