কবিতা রুবাইয়াত-ই-বোরহান (নয় কি প্রভু?)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৯ অক্টোবর, ২০২১ইং।
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

অভাব করে রোজ জীবন যার সময় কেড়ে স্বচ্ছ হীন,
বাঞ্ছাটা তার পায় না জানি হাত বাড়ালেও ক্ষণিক ঋণ।
তবু যদি চায় যেতে সে আমার নবীর রওজাতে
দিল কাবা তার নয় কি প্রভু পূত মদীনার নিশি-দিন?

guest
0 Comments
Newest
Oldest Most Voted