| কবিতা | রসালো বিনয় |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৫ অক্টোবর ২০২১ইং। |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
যতোই স্বার্থে হোক ছয় ঘুরে নয়,
সবই কি হৃদের সাড়া মিছে অভিনয়?
গহনে সুজন পাখি
দিয়ে শ’ যাতনা মাখি
আড়ালে ভাবলে তবু এনেছি বিজয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়??
নিশীথে শ্বাপদ গেলে চুপে অভিসারে,
দোষ কি যদি সে আশা তক্ষক কাড়ে?
তা’ বলে বাদাড়ে অতি
কাঁদলে অবলা নতি
জেনেও না হলে তবু জোনাকি উদয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়??