কবিতা মেঘের বৃষ্টি (শিশুতোষ)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ৩০ সেপ্টেম্বর, ২০২১ইং।
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

ব্যাঙ মিলে এক পুকুর ঘাটে
করছে শুনে খেলা,
দেখতে এসে ভিড় করে মেঘ
বাঁধলো বিশাল ভেলা।

থাকবে কি পিছ কার আগে কে
উগ্র কথায় মাতি,
গোমরা করে মুখগুলো সব
গড়লো আঁধার রাতি।

আফসোসে তাই কাঁদলো যখন
ধীর বা জোরে থেমে,
অশ্রু এলো রিম ঝিমা ঝিম
বৃষ্টি হয়ে নেমে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted