কবিতা বাঁচার মতো বাঁচতে চাও? (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৩ নভেম্বর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

মন্দ বায়ুর গন্ধ শুঁকে
রোগ বালাইয়ে ধুঁকে ধুঁকে
ঘর বাহিরে নীরস জীবন চলছে সদা হাঁসফাঁসে?

বাঁচার মতো বাঁচতে চাও?
বক্ষে রেখে সুখের বাও?
তবে করো বৃক্ষ রোপণ সাধ্যমত চারপাশে!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted