কবিতা বড্ড রে তুই দেশী! (অণু)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৩ অক্টোবর ২০২১ইং।
উৎসর্গ কালের ঘাতীদের
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

জ্ঞানীর চেয়েও অক্ষত আজ
যার আছে ভাই পেশী,
তারচে’ অধিক দাপ দেখি যার
মামা খালু বেশী।

নেইকো যাদের শক্ত আগল
সাজছে তারা কালের পাগল

আর কি ভুলে তাদের কাছে
আসছে এলোকেশী!
পাগলা সেও বলছে যখন
বড্ড রে তুই দেশী!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted