| কবিতা | পরিপাটি (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২২ সেপ্টেম্বর ২০২১ইং |
| উৎসর্গ | প্রিয় দোস্তকে |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
দুঃখের ঘাতে যদি বা কখনো
অক্ষিতে জমে পানি,
ভেবো না টানছো শুধু শুধু কারো
নিষ্ফলা কোন ঘানি।
না-ও যদি মানো পচন মিশলে
উর্বর হয় মাটি,
জেনে রেখো তবু হয় না স্বর্ণ
সুরে সুরে পরিপাটি।