কবিতা পরচর্চা (ট্রায়োলেট)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০১ অক্টোবর ২০২১ইং।
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ,
নিজকে চেনার সময় কি তার থাকবে হাতে আর!
বরং রবে ভাবনা জুড়ে ‘করছি যা সব বেশ’,
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ।
কর্ম যদি অন্তরে তার গড়েও ভুলের দেশ,
ফের তবু সে খুলবে চুপে অন্ধ আশার দ্বার।
দিন কাটে যার পরের পিছে খুঁজতে দোষের রেশ,
নিজকে চেনার সময় কি তার থাকবে হাতে আর!

guest
0 Comments
Newest
Oldest Most Voted