কবিতা নিলবিসের সন্তান
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৫ অক্টোবর, ২০২১ইং।
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

যদি কেউ সামান্য স্বার্থের তরে
তোলা খানিক হলুদ লেপ্টে থাকা
বত্রিশটি দাঁত বের করে দুর্গন্ধ ছড়াতে
সম্মুখে বারে বারে দেয় লালা ঝরা হাসি,
সহ্য করে নিও!

কিংবা যদি কেউ হিংসায় মাতাল হয়ে
তোমার গায়ের সুগন্ধ নষ্ট করতে
প্রতিদিন আপন প্রস্রাব ছুঁড়ে মারে পিছনে,
তাও সহ্য করে নিও!

নিশ্চয় এরা একদিন অনুতপ্ত হয়ে নিজেকে শুধরে নিবে।

কিন্তু, মায়ের সম্মান দু’পায় দলে
মাসীর প্রশংসার তরে দেয়া
বিউটিশিয়ান দিয়ে সাজানো
লাজ বদনী মুখের খলবলে হাসি,
কক্ষনো সহ্য করো না!

কারণ-
এহেন অপরাধকারী আর সহ্যকারী দু’জনেই
’নিলবিসের সন্তান’।

guest
0 Comments
Newest
Oldest Most Voted