কবিতা নাগর নদীর বাঁকে
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৮ অক্টোবর, ২০২১ইং।
লিখার স্থান খরসতি, আত্রাই, নওগাঁ।
Review This Poem

নাগর নদীর বাঁকে,
চ্যাং চেলা আর ট্যাংরা পুঁটি
ঘুরছে ঝাঁকে ঝাঁকে!

সদ্য যে সকাল,
ছুটছে তবু দুষ্টুরা সব
নিয়েই টেলা জাল।

গামছা পরে নামছে ক’জন,
কেউ বা উদোম গায়
রাখছে খুলে লুঙ্গীটা তার
পাশের ডিঙি নায়,
পট্টি বেঁধে ঘায়।

ছোট্টুরা কেউ বাদ পড়েনি
ঘুম যে গেছে খসে,
ডলছে তবু চোখ দু’খানি
খলই ধরে কষে,
কেউ খাড়া কেউ বসে।

বইছে মৃদু উত্তুরে বাও
কচুরিপানার খাদে,
দেখতে যেয়ে মন ভাবে মোর
আটকে বকের ফাঁদে,
ক্যান শিকারী রোজ গেঁথে দেয়
বরশি পুঁটির কাঁদে!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted