কবিতা দাস নয় কে প্রভু?
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৪ নভেম্বর, ২০২১ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

দাও দু’চরণ প্রভু!
থাক না যতোই পাপ কালিমা
মুক্ত করে তবু!

নয় কি তোমার দাস?
ক্যান তবে তার করবে তুমি
বাঞ্ছা যা বিনাশ?

অধম ভেবে রোজ যদি দাও
বক্ষে দুখের ভার,
আসবে জানি হার,
নয় তবে কি সবার তরে
মাগফেরাতের দ্বার?

গন্ধ বা গাদ হতেই পারে
থাকলে জেগে জল,
হোক হয়ে অতল,
তাই বলে কি বন্ধ করো
আষাঢ় মাসের ঢল?

মাফ করে দাও তুমি!
নয় কে তোমার দাস গো প্রভু
আঁধার গেলে চুমি??

guest
0 Comments
Newest
Oldest Most Voted