| কবিতা | তারকার নিশি |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৪ অক্টোবর ২০২১ইং। |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
তারকা নিশিরে কয়
গরবের ঘোরে,
ভবের কালো কি সব
নয় তোর দোরে?
না পেলে স্নিগ্ধ আলো
কভু চরাচর,
কেমনে রাখবে তারে
করে সমাদর?
ভোরের তরীতে তুলে
বিদায়ের পাল,
নিশি বলে এখনও কি
থাকবি মাতাল?