কবিতা জোনাই রে তুই মেলিস কেন আঁখি! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৩ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

জোনাই রে তুই মেলিস কেন আঁখি!
তোর বুকে কি আমার সখী
সোহাগ গেছে রাখি –
জোনাই রে তুই মেলিস কেন আঁখি!

দিনের শেষে ক্লান্ত সময়
ফিরলে সাঁঝের কোলে,
স্মৃতি উঠে এই হৃদয়ে
তারায় তারায় জ্বলে।
ডুকরে যদি ব্যাকুল আশা
আঁধার সারা গায় মাখি –
জোনাই রে তুই মেলিস কেন আঁখি!

বল রে জোনাই কোন ঝাড়ে তোর ঘর!
কেমন আছে আমার সখী
জানিস কি খবর?

গভীর রাতে একা আমি
দেখলে চাঁদের হাসি,
দুঃখ সঁপে মেঘের বুকে
নয়ন জলে ভাসি।
সুখ হারানো ব্যথার বিষে
কাঁদে যদি প্রাণ পাখি –
জোনাই রে তুই মেলিস কেন আঁখি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted