কবিতা চায় কে হতে!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৩ অক্টোবর, ২০২১ইং।
লিখার স্থান আত্রাই, নওগাঁ।
Review This Poem

চায় কে হতে এই দুনিয়ার
ক্ষণিক মুসাফির?
সত্য জেনেও ভাঙছে কি কেউ
ক্ষণস্থায়ী নীড়?
লাগলে কভু দুখের দোলা
হয় কেঁদে যে ভুবন ভোলা
সেও যদি ফের সুখের ছোঁয়ায়
সাজে আলমগীর!
চায় কে হতে এই দুনিয়ার
ক্ষণিক মুসাফির?

আজ যদি যাই আমি চলে
কালকে যাবে তুমি,
কেউ তবু কি ভুলছি মায়া
হোক না বেঘোর ঘুমি?
আয়ুর ভেলায় বায়ু চড়ে
পৌঁছতে নিতুই আশার ক্রোড়ে
যায় যদি রোজ পথেই ভুলে
শাশ্বত তকদির!
চায় কে হতে এই দুনিয়ার
ক্ষণিক মুসাফির?

guest
0 Comments
Newest
Oldest Most Voted