| কবিতা | ঘাড় ব্যাঁকা যুগে! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২১ সেপ্টেম্বর ২০২১ইং |
| উৎসর্গ | কালের ঘাতীদের |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
কাব্য চষা নয় কি কঠিন যুগ হলে ঘাড় ব্যাঁকা?
লিখলে কালের প্রেম শায়েরী কয় খেয়েছে ছ্যাঁকা!
দুখীর কথা আনলে তুলে
গায় যদি কেউ লজ্জা ভুলে
’ও কবি আজ ক্যামনে হলো ভাবনা তোমার চ্যাকা!’
কাব্য চষা নয় কি কঠিন যুগ হলে ঘাড় ব্যাঁকা?
লিখলে ভেবে দেশের কথা সত্য দ্রোহের বাণী,
ওরাই বলে ‘মরবে রে সব টানতে জেলের ঘানি!’
থাকলে ভাষায় মানবতা
কেউ বলে ঠিক কেউ অযথা
রম্য পড়েও কেউ বা আবার ভাবলে সবই ন্যাকা!
কাব্য চষা নয় কি কঠিন যুগ হলে ঘাড় ব্যাঁকা?
তাই বলে কি কাব্য রবে
শুধুই বসে দেলে?
যাক না ওরা নগ্ন আশায়
ইচ্ছে মতো খেলে!
কালের বুকে কবিই তবু
অমোঘ আশা ঢেলে,
রাখবে মশাল জ্বেলে — জেগে
রাখবে মশাল জ্বেলে!!!