| কবিতা | এপিঠ-ওপিঠ (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৫ অক্টোবর, ২০২১ইং। |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
তুমি আমি আমি তুমি
এমনই তো দুনিয়া,
কেন তুমি মিছে পুড়ো
না বুঝে তা শুনিয়া!
জানবে কেমনে হয়?
নয়ে তে যেমন ছয়
তবু যদি ফের ভাবো
বসে তারা গুনিয়া,
আমি কি বলবো নাকি
টিয়া হয় মুনিয়া!!