কবিতা আমি পরবাসী!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৯ মে, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

সু কাজের ক্ষেতে যদি
বাঁধা জেগে নিরবধি
জ্ঞাতির হৃদয়ে হয় সুখে উল্লাসী,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

হিংসা বিবাদ হোক মানুষেরই ধন,
পারে কি কাড়তে ওরা সুবোধের পণ?
জেনে ক’টা মনোরথ
সাজালে কাঁটায় পথ
সুহৃদের মুখে গড়ে সংশয়ী হাসি,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

কখনো বিবেক নয় কেউটের জাতি,
হলে কি ধরণী পেতো সুফলা এ খ্যাতি?
তবু খ্যাপা ভিমরুল
নিত্তি ফুটাতে হুল
থাকলে প্রীতির বুকে গেয়ে পাশাপাশি,
মনে হবে নিজ পদে ‘আমি পরবাসী!’

guest
0 Comments
Newest
Oldest Most Voted