| কবিতা | অলি ও মৌমাছি |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০১ মে, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | রূপক |
কয় অলি এক মৌমাছিরে ডাকি –
রোজ তো বসে ফুলে
আনিস মধু তুলে
দেয় না কি শেষ মৌয়াল তোদের ফাঁকি?
বলতো বুঝে আমরা কেন জিতি?
মৌমাছি কয় ’খাড়া!’
পাতাই গুনে তারা
মূল কি খুঁজে মাটির উপর ক্ষিতি!