| কবিতা | অজ্ঞতার কালিমা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৬ অক্টোবর, ২০২১ইং। |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
কাঁদো কেন নিশাপতি!
পারে কি কখনও কালিমা ঢাকতে
অবলার ক্ষীণ জ্যোতি!
পুষ্পের মান ধুলায় লুটাতে
ভৃঙ্গরা চুপে এসে,
চিরকাল গেলো পাশাপাশি গেয়ে
অনুরাগ ভালোবেসে।
জেনে যদি কাড়ে ভ্যাপসা গরম
চৈতি ধারার গান,
তখনই তো দেয় দ্বিগুণ ফিরায়ে
পাখালির কলতান।
তা’ বলে যতোই আশায় থাকুক
দিবা-নিশি কেউ মাতি,
অজ্ঞতা জমে আঁধার গড়লে
ফুরাবে কি গো সে রাতি!!