| কবিতা | জীবনের লক্ষ্যপথে |
| কবি | বিনয় ভট্টাচার্য্য |
| সময় | ০৪জানুয়ারি,২০২২ দুপুর |
| লিখার স্থান | আসানসোল কুলটী |
প্রতিদিন সহস্র মানুষের ভিড় থেকে
সন্তর্পনে ফিরিয়ে এনে নিঃসঙ্গ নিজেকে
বন্ধ করি আপনার ঘরে।
লক্ষ্যহীন সময়ের তলানিতে খুঁজেছি জীবন।
পাগলাঝোরার মতো দুরন্ত যৌবন
নিরন্তর ঠোক্কর খেতে খেতে
বিশ্বাসের পাড় ভাঙ্গতে ভাঙ্গতে
মোহনায় মেশে।
দিনশেষে ছড়িয়ে রক্ত আবির
সূর্যটা ঢলে পড়ে দিগন্ত সীমায়
সাগরের বুকে
চিরন্তন নিয়মের হয়না ব্যতিক্রম
অজানা অচেনা লক্ষ্যে ধাবমান জীবনে।
প্রতিদিন ঘন্টা বাজে মন্দিরে গীর্জায়
প্রতিদিন মাইকে ওঠে আজানের সুর
জীবন চলে ছুটে অবিরাম জীবন সন্ধানে।
*************