কবিতা স্বপ্নতরী
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় অন্যান্য

স্বপ্নতরী

স্বপ্নতরী যাচ্ছে ভেসে
দূর অজানা পথে,
ঝোড়ো বেগে বইছে বাতাস
দুলতে - দুলতে যাচ্ছে।

দূর ঠিকানায় পৌঁছে যাবে
স্বপ্ন গুচ্ছ নিয়ে,
আসবে ফিরে স্বপ্নতরী
স্বপ্ন পূরণ করে।

অপেক্ষাতে চেয়ে থাকবো
নদীর পারে দিন গুনবো-
সূর্যি উঠবে অস্ত যাবে,
আকাশ পানে তারা দেখবো।

স্বপ্নতরী হারিয়ে যাবে
আসবে না আর ফিরে,
আমি সেই একলা পথে
প্রতীক্ষাতে থাকবো চেয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments