কবিতা জিন্জিরা প্রাসাদ
কবি আজিজ বিন নুর
সময় অক্টোবর ০৮, ২০২৪ রাত
উৎসর্গ বৈশাখী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বাংলাদেশ, রূপক
5/5 - (2 votes)

জিঞ্জিরা প্রাসাদ

শ্রুতিমেঘ জলের সম্বিতে ছুঁয়েছে মনের লগি
বিরান স্নায়ুতে দোল খায় শৈশবের দিন
টোপাপানা মুখ যার সময়ের কোলে চড়া বগি
উঁকি দিয়ে চলে যায় বোধ-ছায়া ভায়োলিন।

সুখ পেলে এসো ফের’ বলে উঠে অন্ধকার
ছায়ার সোপান ; হিজলের মাঠ ছেড়ে কে আবার শালিখের পায়ে লাগা মিহিদানা ধান
ঠোঁটে নিয়ে চলে গেছে সূতি নদীর পাড়।

পুকুরের বুকে চেপে অনিমিখ চেয়েছে আকাশ
বাদাবনে সাদাবক চেয়ে আছে গভীর নির্জন
চোখে যেন খেলে যায় পোকা আর মাছেদের মন
আনমনে ভেসে ওঠা তোমার মতন হাসে কাশ।

আঁধার সাঁতরে ফের বিল মনা শালুকের ফুল
পাতার সমুদ্রে দেখে কুয়াশার দীপাবলি
আবছায়া মুখে যেন কার স্মৃতির অঞ্জলি
চিক চিক করে ওঠে অতীতের ফেলে আসা সীমাহীন ভুল।

চলে গেছে ব্রিটিশ-পাকিরা শতাব্দী শোষন শেষে
ছিঁড়ে নিয়ে ঐতিহ্যের বংশানুক্রম সাধ
চিরায়ত নিদর্শন বেঁচে তবুও রয়েছে অবশেষে
বাঁকা ইটে তোমার মুখশ্রীর কার্ণিশে জিন্জিরা প্রাসাদ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted