| কবিতা | ৩০ আগস্ট |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ২৬জানুয়ারি,২০২১ |
| উৎসর্গ | প্রভা |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
৩০ আগস্ট
-অদিত্য চৌধুরী
সাগর পাড়ে নিস্ব আমি
বসে নাবিকের বেশে,
জাহাজ ডোবা সব হারা
উপলব্ধি মনে নিয়ে,
হঠাৎ সাগরের ছোয়া
উষ্ণ আমার সব,
হ্ঠাৎ স্বর্গের আলো এসে
আমায় উজ্জ্বল করে,
স্বর্গ দাড়ে মেঘের বুকের
সে যে রঙিন অপ্সরী,
আজও আমার মনের প্রাপ্তি
সেই আকাশ সাগর ঘিরে,
মেঘের বাগান রাঙিয়ে দিলে
তুমি আমার হয়ে।
চাদের প্রভা আমায় তখন
অবাক করেছিল,
আমার জন্য আলোর পরী
দাড়িয়ে সাগর পারে,
অজানা এক আনন্দে
আমি আস্তিক অশ্রু ঝড়াই,
চাদের জোছনা আমায় বলে
তুমি সুরভিত পরীর গানে।