| কবিতা | স্তব্ধতার সূর্যদয় |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ১৬ জানুয়ারী,২০১৬ |
| লিখার স্থান | মিরপুর |
পৃথিবী জুড়ে যখন আগুনের পাহাড় সমস্ত প্রান্তরের বাগানের
বিলুপ্তি ঘটায়,
সেদিন সকাল হতে দুপুর গড়ায় বাগান হতে মৃত গোলাপ
আর্তনাদে আমার মৃত্যু ঘটে,
যখন সূর্যমুখী ভরা মাঠে ধর্মভীরু বাণি শোনায়
আলোর মশাল হাতে নিয়ে সন্ধ্যে নামার ভয় সে তাড়ায়,
তবুও সেথা আমি হারাই সাগর পাড়ের অশ্রু গাথায়
সেথায় যেন আমার দেখা অলিখিত স্বর্গবাস ,
সেদিন আবার সূর্য থমকে তাকায় রাতের আকাশ চিহ্ন নামায় সেথায় আমি দেখছি সময়,
সেই গল্প গাথা মোর মৃত্যু ঘটায়,
স্বপ্ন গানের শিল্পী কোথায় ?
মৃত আকাশ মেঘেরা কোথায়?
সভ্যতার শুরুর গানে নিস্বরনের সূচনা ঘটে,
সেই গানেতে উৎসেচক আমার মরণ লক্ষ্য করে,
তবু সেথা চলছে খেলা মহাবিশ্বের দেয়া নকশায়,
আজও সেথা হচ্ছে আওয়াজ আফ্রোদিতির যজ্ঞ
ঘিরে,
কিন্তু আবার রাত যে হারায় গভীরতায় কুৎসিত হয়
সেই রাতেরী অবাক খেলা আবার আমার মৃত্যু ঘটায়,