| কবিতা | বেআইনি মৃত্যু |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ৩১জানুআরি ,২০২১ |
| লিখার স্থান | মিরপুর-২,ঢাকা-১২১৬ |
আত্মহুতির পরের আসর জমে উঠল অনল জ্বালায়,
সেই আসরে আমরা সবাই মোক্ষ লাভের মিথ্যা শুনি,
নির্বাক সেই স্মৃতির পাহাড় তোমায় জুড়ে আমার বাহার
সেই স্মৃতিতে আমার দেহ পড়ে আছে বিনা জানাযায়।
সেইদিন সেই গানের বইয়ে সুর বিহীন কবিতা গুলোয়
প্রভার কথা খুব বলেছি,
সেইদিন সেই রাতের শেষে প্রভার কথা খুব ভেবেছি,
ভাবনার সেই পরিনতি আমার ঘরে পাপ ধুকালো,
জানাযা বিহীন আমার লাশে বিষের ক্ষত কেউ খুজে না,
আমার সেই স্তদ্ধতায় রাতের কথা কেউ শুনেনি।
যখন সেথা অন্ধকার সেথায় ছিল কান্নাবাহার
সবাই সেথা এক সাথে জুয়া খেলি জীবন রথের,
সবাই এখন হন্ন হয়ে খোজ করে আজ আমার দেহের,
আমি তো এক জ্বলন্ত লাশ মরেছি আজ ভিন্ন আভায়,
হয়তবা মোর প্রাপ্তি ছিল ক্লান্ত রুহুর পাথর বাগান।
যখন আমরা ভয়ের নামে মুচড়ে যাওয়া ছায়া খুজি
যখন আমরা তোমার ভোরে মৃত প্রেমের যন্ত্র শুনি,
তখন ছিল স্তব্ধ পাহাড় তোমার প্রেমের নিশানায়
আমি ছিলাম কাঠগড়ায় ভালোবাসার সীমানায়,
সেথায় তুমি থেলে দিলে মোরে অন্ধকার এক কিনারায়
কথা ছিল পাহাড় চূড়ায় এক সাথে বসে সীমানা বানাবো
কথা ছিল সাগর সাগর পাড়ে তোমায় আমি ভেনাস বানাবো,
কিন্তু এখন আমার দেহ মুচড়ে কালো হতাশায় স্তব্ধ সীমায়
কাঠগড়াতে আমি খুজি আধার আকাশ।
স্বপ্ন দেখার মৃত্যু বেরাম ছিল আমার জীবনভর
স্বপ্নে সদা মেঘের বুকে রংধনুরা খেলত রোজ,
কিন্তু হঠাৎ সব ফুরালো,
স্বপ্ন দেখা বন্ধ হলো ,
হঠাৎ সেথা পরমাণুতে স্বপ্ন কথা
বদ্ধ হলো।