| কবিতা | অসময়ের কথোপকথন |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ১৬জুন,২০২১ |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
এখানে সেই বৃষ্টি প্রবাহ ,
আমাকে ছুয়ে যাওয়ার নাম করে নদীর তরে তলিয়ে গেল,
সেথায় তোমার মুখের আলোড়ন আমার দৃষ্টিসীমার
বাইরে চলে যাবে,
তোমার চোখে লুকিয়ে থাকার সময়সীমা পেরিয়ে যাবে।
আক্রোশে যখন মিলিয়ে যাবো,
যখন আকাশ প্রান্ত হতে সূর্যের আলোড়নের
শেকড় থেকে নিজেকে কেটে নিয়ে উপচে পড়বো,
তখন সময় সীমার কালোপতাকার কষ্ট হয়তো থাকবে না
আমার চোখের পাতার ভাজে অশ্রু নেশা ভাসবে না,
সেথায় তোমার বিবর্ণতা আমার চোখের উষ্ণভাগাড়
কেড়ে নিল ইশরাফিলের ঘণ্টা বাজার বারুদ হতে,
সেথায় গেলে এই বারুদে আমার মগজ ভাসবে না।
তোমার চোখের দিকে তাকিয়ে আবার জবাব দিলাম
আমার স্তব্ধতায় ভেসে যাবে না কোন সময় কণা,
ভিন্ন ছন্দে চায়ের চুমুকে আসবে প্রজাপতির ভাগাড়
কবর ফলকে লেখা থাকবে কোন রঙে তার মৃত্যু ,
এবার দুমড়ে যাওয়া কাগজ প্রান্ত হতে আমার কবিতাগুলা
তোমার ঠোটের স্পর্শে ভিজে উঠবে,
অতৃপ্ত আমি তোমায় দেখবো ক্রুশবিদ্ধ সেই
মৃত চেহারা হতে।