কবিতা স্বীকারোক্তি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী
Review This Poem

কত কবিতা লিখে কেটে দিয়েছি।
মনের মতো হয়নি বলে খাতার পাতা ছিঁড়েছি রাগে
ফেলে দিয়েছি ছেঁড়া পাতা দলা করে রাস্তায়,
পরে আবার জাঁদরেল কিছু লিখতে চেয়েছি
কিন্তু, আমি বোধহয় জীবনে একটাও বাঁধিয়ে রাখার
মতো কবিতা লিখতে পারিনি।
তাই ঐ ফেলে দেওয়া
কুকুরের পায়ের ছাপমার্কা
মানুষের জুতোর ছাপধন্য
প্রসাদী কাগজ ফের কুড়িয়ে এনেছি,
যত্ন করে আবার আকাশ পাতাল ভেবে
কবিতা লিখতে চেয়েছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted